South Park's Emmy Award (Outstanding Animated Program, 2007) winning episode, where four friends fight against a griefer, to save the World of Warcraft.
Thursday, September 27, 2007
South Park saves WoW
Posted by
আশিক আহমেদ
at
6:11 PM
0
comments
Tuesday, September 18, 2007
Springsteen's Magic
Bruce Springsteen এর নতুন্ এলবাম "Magic" বের হচ্ছে অক্টোবরের প্রথম সপ্তাহে। দীর্ঘ পাঁচ বছর পর Springsteen আবার গাঁটছাড়া বেধেছেন E Street Band এর সাথে। অর্থাৎ গিটার নির্ভর রকের সাথে এবার যোগ হতে যাচ্ছে ঠাসবুনটের যন্ত্রানুষঙ্গ।
সম্প্রতি Amazon.com এলবামের একটি গান "Radio Nowhere" ইন্টারনেটে প্রকাশ করেছে। ভিডিও দেখতে পাবেন এখানে।
এলবামের গানগুলো হচ্ছেঃ
1. Radio Nowhere
2. You’ll Be Comin’ Down
3. Livin’ in the Future
4. Your Own Worst Enemy
5. Gypsy Biker
6. Girls in Their Summer Clothes
7. I’ll Work for Your Love
8. Magic
9. Last to Die
10. Long Walk Home
11. Devil’s Arcade
এলবামটির বিস্তারিত বর্ণনা দেখতে পারেন রোলিং স্টোন এর সাইটে। সবগুলো গানের রিভিউ পাবেন এখানে।
Posted by
আশিক আহমেদ
at
2:06 AM
0
comments
Labels: গান
Tuesday, July 24, 2007
যান্ত্রিকের একাল-সেকাল
স্যার অযান্ত্রিকের ৯০ আর ৯২ সালের পুরানো দুটো সংখ্যা ধরিয়ে দিলেন (অযান্ত্রিক - বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের টার্ম ম্যাগাজিন)। আমার কাজ হলো এগুলো কে পিডিএফ ফাইলে পরিনত করা। বাসায় এসে উলটেপালটে দেখলাম - ঝরঝরে অবস্থা, ভেতরে কয়েক জায়গায় সাইন পেনের আকিবুকি (স্যারের ছেলের কাজ মনে হয়)।
খুব সাবধানে পাতা উল্টাচ্ছি, কারণ এটাই শেষ নমুনা। একটা কবিতা মনে ধরেছে, লেখকের অনুমতি ছাড়াই তুলে দিলাম -
বিপ্লব বিশ্বাস
--------------------
যাচ্ছো যাও
টিকিট কাটার আগে শুধু একবার ভেবো,
তুমি যাচ্ছো না কোথাও,
কেন যাবে?
সেই ধু ধু দূরত্ব কেন বাড়াবে?
কাউন্টারে শুধু চুপিচুপি বলো,
না যাওয়ার টিকিট খানাই দিন।
যাওয়াই তো হলো - বহুদিন -
ভেতরে বাইরে কিংবা স্বপ্নে জাগরনে,
কম তো যাওনি,
তবে এবারকার মতো না হয় গোপনে
থেকে যাও।
=============================
ইতিহাসের পুনরাবৃত্তি......নাকি আমরা সবাই আটকে আছি একই জায়গায়?
৯০ ও ৯২ সালের সংখ্যাদুটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
Posted by
আশিক আহমেদ
at
7:49 PM
0
comments
Saturday, July 07, 2007
পদস্খলন
এই প্রসঙ্গ ধরে আমাদের পূর্বপুরুষ ও আত্মীয়স্বজনদের মধ্যে কে কবে আছাড় খেয়ে কি রকম ক্ষতির সম্মুখীন হয়েছেন, সেই পরিসংখ্যানও বের হয়ে এলো। রোমাঞ্চকর সেই সব কাহিনী শুনে কোমরের ব্যাথা বেশ কম মনে হচ্ছে এখন!

আব্বা ফিরে গেলেন তার ছেলেবেলায়। সেই সময় নাকি একটা বিপত্তি প্রায়ই ঘটতো, টং (গোটা চারেক বাঁশের কলামের উপর অস্থায়ী ঘর) এর উপর নির্মিত শৌচাগার থেকে পা পিছলে লোকজন পড়ে যেত নিচে। তো একবার কালাচান নামক এক গৃহভৃত্য সেই নড়বড়ে স্থাপনার ওপর বসে গভীর ঘুমে মগ্ন। আব্বার দোর্দন্ডপ্রতাপ পিতৃব তাকে এ অবস্থায় দেখতে পেয়ে হাঁক দিলেন "এই হারামজাদা! এখানে ঘুমাচ্ছিস কেন??!!" মনিবের হাঁক শুনে দ্রুত উঠে দাড়াতে গিয়ে ঘটলো দুর্ঘটনা, কালাচান পতিত হলো নিচের জলাধারে!
তারপর খালের পানিতে কয়েক দফা অবগাহনেও যখন সেই বিষম দুর্গন্ধের কোন ব্যবস্থা করা গেল না, পিতামহী আদেশ দিলেন দুধ দিয়ে গোসল করাতে। রাজকীয় এই আপ্যায়নের পর তাকে অন্তরীন করে রাখা হলো কিছুদিন, তারপর অনুমতি দেয়া হয় মনুষ্য সমাজে ফেরত আসার।
"যাই হোক, এইরকম ভোগান্তি থাকলেও অঙ্গহানির কোন ঘটনা ঘটতো না" আব্বা তার কাহিনী শেষ করলেন।
"তা ঠিক, কিন্তু মনুষ্য বর্জ্যের চৌবাচ্চায় একবার স্নান করার পর কেউই নাকি সেই ভীষণ স্মৃতি ভুলতে পারতো না" - পাশে উপবিষ্ট আলমগির ভাই জানালেন। "দুই-তিন বছর পর এমনিই মরে যেত............"
- কি ভয়াবহ!!!!
Posted by
আশিক আহমেদ
at
2:42 PM
1 comments
Saturday, June 02, 2007
শহরে বৃষ্টি
সন্ধ্যায় হঠাৎ করেই আকাশে মেঘের ভিড়, সাথে ধুলো ঝড়। বারান্দায় গিয়ে দাঁড়ালাম; দেখি আশপাশের বাসার অনেকেই ছাদে-বারান্দায় দাঁড়িয়ে আকাশ জরিপ করছেন। হাল্কা মেঘ, আর এত মানুষের ইচ্ছে - দুয়ে মিলে বেশ বৃষ্টি শুরু হলো। এই ক'দিনের ভ্যাপসা গরম নিমেষেই অতীত, জানালা দিয়ে ধুলোর বদলে অনেক দিন পর ঠান্ডা বাতাস।
বৃষ্টি থামতেই পা বাড়ালাম টিউশনির উদ্দেশ্যে। তারপর ঘন্টাখানেক আড্ডা শেষে যখন বাসায় ফিরছি, খেয়াল করে দেখলাম বৃষ্টির চিহ্ন প্রায় গায়েব। যাকগে, জুতোয় লেগে থাকা ছিটেফোঁটা কাদা থাকবে আরো কয়েকদিন। তার মধ্যে নিশ্চয়ই নামবে আবার।
Posted by
আশিক আহমেদ
at
2:48 AM
1 comments
Saturday, May 12, 2007
Downbound Train
Bruce Springsteen এর আরেকটা মন খারাপ করা গান। পরাজিত মানুষ, এবং তার সম্ভাবনাময় অতীত থেকে দূরে সরে যাবার গল্প। সুখী, সফল মানুষের ছবি আঁকেন না কেন Springsteen তার গানে, কে জানে। গানটির লিরিকস আর লিঙ্ক দিলাম এখানেঃ
Downbound Train
I had a job, I had a girl
I had something going, mister, in this world
I got laid off down at the lumber yard
Our love went bad, times got hard
Now I work down at the car wash
Where all it ever does is rain
Don't you feel like you're a rider on a downbound train
She just said, "Joe, I gotta go
We had it once, we ain't got it anymore"
She packed her bags, left me behind
She bought a ticket on the Central Line
Nights as I sleep, I hear that whistle whining
I feel her kiss in the misty rain
And I feel like I'm a rider on a downbound train
Last night I heard your voice
You were crying, crying, you were so alone
You said your love had never died
You were waiting for me at home
Put on my jacket, I ran through the woods
I ran till I thought my chest would explode
There in the clearing, beyond the highway
In the moonlight, our wedding house shone
I rushed through the yard
I burst through the front door, my head pounding hard
Up the stairs I climbed
The room was dark, our bed was empty
Then I heard that long whistle whine
And I dropped to my knees, hung my head and cried
Now I swing a sledge hammer on a railroad gang
Knocking down them cross ties, working in the rain
Now, don't it feel like you're a rider on a downbound train
গানটি শুনতে/ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
Posted by
আশিক আহমেদ
at
7:59 PM
0
comments
Labels: গান
Friday, April 27, 2007
The Suicide Song
"Gloomy Sunday " (from Hungarian "Szomorú Vasárnap") is a song written by the Hungarian self-taught pianist and composer Rezső Seress in 1933. According to urban legend, it inspired hundreds of suicides. When the song was first marketed in America, it became known as the " Hungarian suicide song". There is no systematic substantiation for such claims, as it is not documented where any such allegations appear in press coverage or other publications of the time. Seress also committed suicide at the age of 69
I liked the song. Its quite sad, but never felt like killing myself. You can download the song from the link below.....at your own risk!!
Download (By Paul Whiteman)
Posted by
আশিক আহমেদ
at
1:31 PM
1 comments
Labels: গান

