Wednesday, August 23, 2006

অর্ফিয়ুসের চিরযাত্রা


স্বাধীন বাংলাদেশের শ্রেষ্ঠ কবি শামসুর রাহমান; ইতিহাসের সব পালাবদলের সাক্ষী তার কবিতা....দীর্ঘ একটি সময়কে ধারণ করে আছেন তিনি।

আসাদের শার্ট, বর্ণমালা, স্বাধীনতা, নূর হোসেন...এ সবকিছু আরো মানবিক, আরো সরল মহিমান্বিত হয়ে ফুটে উঠেছে তার কবিতায়; মূর্ত হয়ে ধরা দিয়েছে আমাদের যান্ত্রিক চেতনায়...কবিতায় অনভ্যস্ত আমিও তাই তার প্রভাবমুক্ত নই।


গ্রীক পুরাণে কবিতা ও সঙ্গীতের প্রতীক ছিলেন অর্ফিয়ুস --- মৃত্যুর পরও যার গান থেমে যায়নি...বরং কাল জয় করে ঐশ্বরিক প্রতিভার প্রতিরূপ হয়ে আছেন। শামসুর রাহমান তেমনি বেঁচে আছেন তার অজেয় পংক্তিমালায়, আমাদের ইতিহাসে-স্মৃতিতে।

অর্ফিয়ুস এর কাছে মৃত্যু মানে....অমরত্বের পথে চিরযাত্রা।



No comments: