সকাল সাড়ে সাতটায় বাস থেকে নামার পর, বাড়ি ফেরার আগ পর্যন্ত ক্যাম্পাসে বন্ধু পরিবৃত হয়ে থাকি। এখানেই শেষ নয়...রাতে আবার টেলিফোন "দোস্ত... ডাটা গুলা দে" অথবা, "ডিসকাশন কি লিখছিস?"। তারপর আরেকটু রাতে msn এ খেজুরে আলাপ..."ei site ta dekh :P"। এবং ছুটির দিনে থাকে অন্য কারো বাড়িতে "attack" দেয়ার পরিকল্পনা (মাঝে মাঝে পাল্টা আক্রমনেরও শিকার হতে হয়)।
আমাদের কাছে তাই বন্ধু দিবস অর্থহীন ...একদিনের আনুষ্ঠানিকতায় বন্ধুত্ব আর কতটুকু সমৃদ্ধ হবে, যা কিনা দীর্ঘদিনের সাহচর্যে বেড়ে উঠেছে।
তারপরও আজকেই লিখছি, কারন এই ধীর লয়ের একঘেয়ে অবসরে বন্ধুদের কথাই বেশি মনে পড়ছে। হল এর পোলাপান বেশির ভাগই বাড়িতে, বানিজ্যের মায়ায় কয়েকজন শুধু রয়ে গেছে। দীর্ঘদিনের অদর্শন (এবং কর্মহীনতার ক্লান্তি) তাই বাধ্য করলো লৌকিকতার আশ্রয় নিতে।
বন্ধুত্ব নিয়ে এই মুহুর্তে কোন ভালো গান মনে পড়ছে না, তাই একটা কবিতা দিলাম-
আমার কাছের ও দূরের সব বন্ধুদের জন্য ভালবাসা।
Sunday, August 06, 2006
বন্ধু মানেই...
Posted by
আশিক আহমেদ
at
10:47 AM
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment