Friday, August 04, 2006

নিশীথ রাতের বাদল ধারা


আমার নিশীথ রাতের বাদল ধারা এসো হে গোপনে
আমার স্বপ্নলোকে দিশাহারা ।।

ওগো অন্ধকারের অন্তরধন, দাও ঢেকে মোর পরান মন --
আমি চাই নে তপন, চাইনে তারা ।।
যখন সবাই মগন ঘুমের ঘোরে নিয়ো গো, নিয়ো গো,
আমার ঘুম নিয়ো গো হরণ করে ।
একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে --
দিয়ো গো, দিয়ো গো,
আমার চোখের জলে দিয়ো সাড়া ।।


গানটি শুনতে হলে এখানে ক্লিক করুন

***************************************
বাংলা লেখার জন্য এই ইউনিকোড এডিটর ব্যবহার করা হয়েছে । ব্লগে বাংলা লেখার জন্য বিস্তারিত দেখুন এখানে


No comments: